• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

লিলির নতুন পণ্য ‘সিরাম গ্লো সোপ’ বাজারে

দেশ টিভি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৬, ২০:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে সাবানটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন এই সাবানে ব্যবহৃত ভিটামিন সি সিরাম ত্বক উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে, শিয়াবাটার ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বক নরম ও মসৃণ রাখতে সহায়তা করে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে লিলি সিরাম গ্লো সোপের উদ্বোধন করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) আবির আদনান। এ সময় রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর বলেন, লিলি বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। লিলি সিরাম গ্লো সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বিশেষত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি।

সাবিলা নূর আরও বলেন, তাঁর বিশ্বাস, অল্প সময়ের মধ্যেই লিলি সিরাম গ্লো সোপ মানুষের পছন্দের শীর্ষে জায়গা করে নেবে।

নতুন ফর্মুলেশনের বিশেষত্ব তুলে ধরে আবির আদনান বলেন, ভোক্তারা এখন প্রতিদিনের ত্বকের যত্নের বিষয়ে অনেক বেশি সচেতন। তাঁরা ত্বক পরিষ্কারের পাশাপাশি পণ্যে ব্যবহৃত উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। সেই ভাবনা থেকেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন ও পুনরায় বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে তাঁরা অত্যন্ত গুরুত্ব দেন। গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলিকে দেশের শীর্ষ সাবান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা।

আধুনিক খুচরা বাজারে লিলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও নতুন সাবানের সম্ভাবনা নিয়ে মডার্ন ট্রেডের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, দেশের আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় লিলির উপস্থিতি দিন দিন বাড়ছে এবং ব্র্যান্ডটি শক্ত অবস্থান তৈরি করছে। বিভিন্ন সুপারশপ ও খুচরা বিক্রয়কেন্দ্রে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। লিলি সিরাম গ্লো সোপের নতুন সংযোজন ক্রেতাদের আগ্রহ আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রিমার্কের বিক্রয় কার্যক্রম পরিচালক কামাল হোসেন বলেন, রিমার্কের পণ্য প্রতিনিয়ত গুণগত মান ও বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির পণ্য বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণে ভোক্তাদের মন জয় করে বাজারে শীর্ষস্থান দখল করবে বলে তাঁরা আশাবাদী।

আরও পড়ুন

প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের সৌন্দর্যচর্চা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, শিশুযত্ন ও গৃহস্থালি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সনদসহ বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও পেয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

যে আই

  • লিলি সিরাম গ্লো সোপ
এ সম্পর্কিত আরও খবর
লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর
লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X